আমার কিছু ব্যক্তিগত টিপস প্রোগ্রামিং শুরু করা বা প্রোগ্রামিং শেখার জন্য।
↷↷
১# কখনও পুরোপুরি ছাড়া যাবে না। কোন একটা প্রবলেম বুজতে না পারলে রেখে দিন। কিন্তু কয়েক ঘণ্টা পরে আবার চেষ্টা করুন, বা পরের দিন আবার চেষ্টা করেন। সমাধান না হওয়া পর্যন্ত লেগে থাকুন। সমাধান হবেই এই বিশ্বাস রাখুন।
২# যা আপনি পারেন তা বেশি করে চর্চা করেন। দেখবেন এতে করে নতুন কিছু আইডিয়া মাথায় চলে আসছে।
৩# কোড মুখস্ত করবেন না। তবে বেশি বেশি টাইপ করে আউটপুট দেখুন। ইনপুট পরিবর্তন করুন। ভিতরে লজিক পরিবর্তন করে দেখুন আপনি যা ভাবছেন সেভাবে আউটপুট আসতেছে কি না?
৪# যেই বিষয় চর্চা করতেছেন, তা নিয়ে একটু পড়াশুনা করুন। কয়েকটা আর্টিকেল পড়ুন বা একটা বই পড়ুন। যা আপনার যানার বিষয় বা বুজার বিষয়কে একটু বর্ধিত করবে।
৫# ধরেন আপনি একটা সমস্যা সমাধান করছেন, এই সমস্যার আরও সম্ভাব্য সমাধান গুলো চেষ্টা করুন। অর্থাৎ আরও বিভিন্ন প্যাটার্নে সমাধান করার চেষ্টা করুন।
৬# কোড লিখার সময় নিজেকে একটু প্রশ্ন করুন এটা আমি কেন লিখতেছি? বা এটা লিখলে কি হচ্ছে? আর কেন হচ্ছে ? যদি না জানেন তাহলে রেফারেঞ্চে দেখে নিন। কিভাবে রেফারেঞ্চে দেখা যায় সেটা শিখে ফেলুন।
৭# আপনার মাথায় আসা সমাধান এর একটা রাফ করে ফেলুন কাগজে - কলমে।
৮# যে সকল এডিটর সাজেশন্স দেয় সেই সকল এডিটর প্রাথমিক অবস্থায় এড়িয়ে চলুন। সম্পূর্ণ কোড হাতে লিখার চেষ্টা করুন। বানান গুলো মনে রাখুন।
৯# আপনার বন্ধুর সাথে আলোচনা করুন আপনার কোড নিয়ে। আপনি কিভাবে বুঝছেন আর আপনার বন্ধু কিভবে বুঝছে তার একটা পার্থক্য দেখুন, তারপর ভালোটা আপনি চেষ্টা করুন।
১০# প্র্যাকটিস করুন বেশি বেশি। মাথায় একটাই ফোকাস থাকবে "আমাকেই করতে হবে, অন্য কেউ আপনাকে হেল্প করবে না"। চেষ্টা না থাকলে হবে না।
সব গুলোটিপস আমার মনের কথা। কারন আমার কোন শিক্ষক ছিল না। আমার কোন গাইড ছিল না। সার্চ করে হাজার গাইড পেতাম, কিছু ফলো করতাম আবার নিজেকে টেস্ট করতাম ফলফল না ফেলে আবার প্রথম থেকে শুরু করতাম। তাই আমার কাছে এই বিষয় গুলো রেগুলার ফলো করলেই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।
ধন্যবাদ পোস্ট পড়ার জন্য, শুধু পড়ে ঘুমালে হবে না একটু মেনে চলার চেষ্টা করতে হবে এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাকে আপনার পাটনার করে নিতে হবে।
#হ্যাপি কোডিং

0 Comments
Post a Comment
Comment here...