DNS (Domain Name System) - কি এবং কিভাবে এটি কাজ করে এর প্রাথমিক ধারণা - ১
আমরা মানুষের পরিচয় বিভিন্নভাবে জানতে পারি। তার জতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে। কারণ এসবের মধ্য তার নাম লিখা থাকে। আর কাউকে তার নির্দিষ্ট নামে ডাকলেই সে সাড়া দেয়।
আচ্ছা এখন যদি আপনার মেয়েকে কেউ জিজ্ঞেস করে আম্মু তোমার নাম কি? আর উত্তরে সে যদি বলে আমার নাম 10.99.66.10 । তাহলে আমাদের পক্ষে মেয়ের নাম জানা সম্ভব না আর নাম মনে রাখার কথাটা না হয় বাদ ই দিলাম।
ইন্টারনেটের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনি। আপনি যেমন আপনার সন্তানদের চেনার জন্য একটি নির্দিষ্ট নিয়মে নামকরণ করেন। তেমনি ইন্টারনেট বিভিন্ন ওয়েবসাইট এর নামকরণ করে নির্দিষ্ট কিছু সংখ্যার মাধ্যমে। যাকে বলা হয় IP Address (আইপি এ্যাড্রেস) । আপনি যেমন নামের পরিবর্তে নাম্বার বললে বুঝতে পারেন না তেমনি ইন্টারনেট ওয়েব সাইটের আইপি এ্যাড্রেস ছাড়া বুঝতে পারে না। এখন আমাদের তো এরকম আইপি এ্যাড্রেস মনে রাখা খুবই কঠিন। তাই আইপি এ্যাড্রেস মনে রাখার দায়িত্বটা ছেড়ে দেওয়া হয় DNS Server এর কাছে। DNS করে কি পৃথিবীর সকল ওয়েব সাইটের আইপি এ্যাড্রেস তার কাছে রেখে আমাদেরকে ঐ সকল ওয়েব সাইটের নাম আমাদেরকে দেয় । যেমনঃ facebook.com google.com , ubuntu.org ইত্যাদি।
DNS - যেভাবে কাজ করেঃ
যখন আমরা আমাদের ওয়েব ব্রাউজারে www.example.com লিখে এন্টার দেই তখন মোটা দাগে যেই কাজটা হয় সেটা হলঃ
১. প্রথমে DNS সার্ভারের কাছে উক্ত ওয়েব সাইটের আইপি এ্যাড্রেস চাওয়া হয়। এবং DNS সার্ভার ব্রাউজারকে ঐ ওয়েব সাইটের আইপি এ্যাড্রেস দেয়।
২. তারপর উক্ত ওয়েবসাইটের সাথে ব্রাউজারের যোগাযোগ তৈরি হয় এবং আমরা আমাদের ব্রাউজারে সেটা দেখতে পাই।
এখন চলুন ওয়েব ব্রাউজারের সাথে DNS Server এর যোগাযোগের প্রসেসটা নিয়ে আলোচনা করি।
DNS Server চার ধরনের হয়ঃ
1. Local DNS Server বা DNS Resolver
2. Root DNS Server
3. TLD বা Top Level Domain Server
4. Authoritative DNS Server বা Name Server
১. যখন আমরা ব্রাউজারে hostname দিয়ে ওয়েবসাইটের আইপি এ্যাড্রেস জানার জন্য রিকুয়েস্ট পাঠায় তখন সেটা Local DNS Server বা DNS Resolver এর কাছে যায়। যেটা DNS Server এর ক্লাইন্ট হিসেবেও কাজ করে।
২. Local DNS Server রিকুয়েস্ট পাঠায় Root DNS Server এর কাছে। তখন Root DNS Server শুধুমাত্র hostname এর extension টা চেক করে। অর্থ্যাৎ সে দেখে শুধু .com .net .org ইত্যাদি। এরপর সে Local DNS Server -কে বলে তুমি এটা দেখতে পারো এই Server থেকে মানে TLD Server (Top Level Domain Server) থেকে।
৩. TDL Server তখন google.com এর hostname টা নেয় এবং সে এই রেস্পন্সটা পাঠিয়ে দেয় আবার Local DNS বা DNS Resolver এর কাছে এবং সাথে Authoritative DNS Server এর আইপি এ্যাড্রেসটাও পাঠিয়ে দেয়।
৪. এরপর Authoritative DNS Server বা Name Server তার সার্ভার থেকে উক্ত ওয়েবসাইটের আইপি এ্যাড্রেস পাঠিয়ে দেয় DNS Resolver এর কাছে এবং DNS Resolver পাঠায় ব্রাউজারের কাছে । এবং ব্রাউজার আর সার্ভারের একটা কানেকশন তৈরী হয়।
একটু খেয়াল করলে দেখবেন ৮টা DNS ম্যাসেজ আদান-প্রদান হচ্ছে যার ৪টি কুয়্যেরি ম্যাসেজ এবং ৪টি রিপ্লাই ম্যাসেজ। আর সবগুলো পাঠানো হচ্ছে Local DNS Server এর কাছে। আমাদের আরেকটু ভালো কিছু দরকার।
DNS Caching :
প্রথমবার যখন উপরের প্রসেসটা সম্পন্ন হয় তখন Local DNS Server উক্ত ওয়েবসাইটের আইপি এ্যাড্রেস তার মেমরিতে সেভ করে রাখে। প্রায় দুই দিনের মতো। এরপর যখনই কেউ google.com এর আইপি এ্যাড্রেস জানতে চায় তখন সে আর এতোগুলো কুয়্যেরি না করে নিজের মেমরি থেকে দিয়ে দেয়।
আরেকটা কুয়্যেরি হল রিকার্সিভ কুয়্যেরি বা ইটারেটিভ কুয়্যেরি।
এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইংশাআল্লাহ পরের পর্বে।
আল্লাহ হাফেজ।
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments
Post a Comment
Comment here...