** C Programming - Bangla
সি প্রোগ্রামিং কি ?
#কেন শিখবো ?
#এটার ভবিষ্যৎ কি ?
#শিখলে কত টাকা ইনকাম করতে পারবো?
#কোথায় শিখবো ?
ইত্যাদি ইত্যাদি প্রশ্ন শুনতে শুনতে কান পেকে গেছে। তাই আজ কিছু প্রশ্নের উত্তর দিতে বসে গেলাম।
আমরা হয়তো অনেকে জানি, সি প্রোগ্রামিং হচ্ছে একটা লো-লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ এর ইতিহাস গুগোল করে জেনে নিতে পারেন।
কেন শিখবেন ?
আপনি যদি প্রোগ্রামিং জগতে আসতে চান তাহলে এই সি প্রোগ্রামিং হচ্ছে আপনার বর্ণমালা। বর্ণমালা না পারলে একটা ভাষা যেমন নড়বড়ে হয়, তেমনি এই ভাষা হচ্ছে প্রোগ্রামিং এর A B C D. তাহলে বুজতেই পারতেছেন, আপনি যে প্রোগ্রামিং এ করেন না কেন, যদি আপনি বেসিক ক্লিয়ার না হয়ে চলে আসেন, তাহলে বুজতে হবে সামনে আপনার জন্য বড় কোন বিপদ অপেক্ষা করতেছে।
এই প্রোগ্রামিং এর ভবিষ্যৎ অন্ধকার। কারন আপনি তেমন কোন প্রোজেক্ট এই ল্যাঙ্গুয়েজ এ করবেন না। আপনি নিজেই বলবেন দরকার আছে আমার প্রোগ্রামিং সি ব্যবহার করার? কত সহজে আমি অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ টা শেষ করে পেলতে পারবো।
একটা বিষয় মনে রাখবে, অন্ধকার ছাড়া আপনি দিনের আলো উদযাপন করতে পারবেন না। যদি ২৪ ঘণ্টাই আলো থাকে তাহলে কি আপনার আলো ভালো লাগবে, তখন শুধু অন্ধকার খুজবেন। এই অন্ধকার সেই অন্ধকার, যখন আপনি আলোর মধ্যে অন্ধকার খুজবেন তখন এই অন্ধকার আপনাকে একটু আশ্রয় দিবে।
শিখলে কত টাকা ইনকাম করতে পারবেন?
১ টাকা ও না............।
তাহলে আপনি শিখবেন কেন?
যখন কোন মানুষ ২ কোটি টাকা খরচ করে একটা ছোট ডুপ্লেক্স বাড়ি করে, যেখানে যায়গা কম থাকে কিন্তু খরচ বেশি, আবার কোন ইনকাম ও নাই তাহলে ওই বাড়ি কি ভেলুলেস ? না। এটার অর্থ হচ্ছে সে যে সম্রান্ত তার পরিচয় দেয়। এমনই সি প্রোগ্রামিং, যা আপনাকে স্মার্ট প্রোগ্রামার হিসেবে গড়ে তুলবে ।
ইন্টারনেট থেকে শিখবেন। কোন ট্রেনিংসেন্টার আপনাকে সিখাবে না। যদিও তারা আপনাকে শিখার পথ দেখিয়ে দিতে পারে। কিন্তু আপনাকেই শিখতে হবে।
রিসোর্চ :
তামিম শাহরিয়ার সুবিন (স্যার) এর সি নিয়ে তিনটি বই আছে ।
- কম্পিউটার প্রোগ্রামিং (প্রথম খন্ড)
- কম্পিউটার প্রোগ্রামিং (দ্বিতীয় খন্ড)
- কম্পিউটার প্রোগ্রামিং (তৃতীয় খন্ড)
এছাড়াও ওনার একটি ভিডিও সিরিজ রয়েছে ।
ইংরেজি বই পড়তে চাইলে হার্ভাড শিল্ডের Tech yourself C বইটি পড়তে পারেন।
বেসিক শেখার পর এখন ডেটা স্ট্রাকচার ও এ্যালগরিদম শিখতে হবে। কম্পিউটার প্রোগ্রামিং(তৃতীয় খন্ড) বইটিতে স্ট্রাকচার ও এ্যালগরিদম আলোচনা করা হয়েছে অথবা এই ভিডিও সিরিজটিও দেখতে পারেন আর ইংরেজিতে কোরম্যান এর Introduction to Algorithms বইটি খুবই জনপ্রিয়।
সি শেখার পর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে হবে।
সর্বশেষ কথা হলো কোডিং বেশি থেকে বেশি প্রেকটিস করতে হলে প্রবলেম সলভিং করতেই হবে ।
এখন বাংলায়ও প্রভলেম সল্ভ করা যায়।
এখান থেকেই শুরু পথ চলা.....

1 Comments
Nice
ReplyDeletePost a Comment
Comment here...